বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারি ইউনিয়ন (রেজি. রাজ-২৬৪৭)'র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মো. রাহেনুল ইসলাম, মো. রবিউল ইসলাম রবি সিনিয়র সহ সভাপতি ও মো. রাহেনুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় অবস্থিত ইউনিয়ন কার্যালয় সংলগ্ন গোডাউনে ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১৮ টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. ছাদেকুল ইসলাম ও প্রিজাইটিং অফিসারের সাক্ষরিত প্রকাশিত ফলাফলে প্রাপ্ত ভোটে সভাপতি পদে মো. রাহিনুল ইসলাম গরুর গাড়ী প্রতীকে ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. আসাদুজ্জামান চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৭২ ভোট। সাধারন সম্পাদক পদে হরিণ প্রতীকে মো. রাহেনুর রহমান ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. শাহিবুর রহমান সাইকেল প্রতীকে পেয়েছেন ৩২৪ ভোট। সিনিয়র সহ সভাপতি মো. রবিউল ইসলাম রবি দোয়াত কলম প্রতীকে ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. জাহাঙ্গীর আলম সাইদার বেলচা প্রতীকে পেয়েছেন ২৯২ ভোট।
এ নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি পদে মো. মাসুদ রানা ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. শাহিবুল ইসলাম বাবু পেয়েছেন ৪২২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু সুফিয়ান ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. হাসেম সরদার পেয়েছেন ৩২২ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. লিটন খান ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. আনিছুর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। অর্থ সম্পাদক পদে মো. মাহাবুর রহমান ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. রবিউল ইসলাম পেয়েছেন ৩৩৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. হযরত আলী ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. মোছাব্বর আলী পেয়েছেন ৩৩৩ ভোট।
দপ্তর সম্পাদক পদে মো. এরশাদ আলী ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. ফরহাদ আলী পেয়েছেন ৩৫৬ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক ২টি পদে মো. মির্জা এসকেন্দার তালা চাবি প্রতীকে ৩৩১ ভোট ও মো. আলিফুল ইসলাম ময়ুর প্রতীকে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাদের প্রতিদ্বন্ধী যথাক্রমে মো. শাহাজালাল ফুটবল প্রতীকে ১৭৪ ভোট ও মো. মোরশেদ এ্যাম্বুলেন্স প্রতীকে ২৩৩ ভোট পেয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুর রউফ ব্যাট বল প্রতীকে ৫০২ পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. আল আমিন মাছ প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আব্দুর রহিম মাইক প্রতীকে ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী মো. মোছাদ্দেক হোসেন মই প্রতীকে পেয়েছেন ৩৪২ ভোট। কার্যনির্বাহী সদস্যের ৫টি পদে নির্বাচিত হয়েছেন- মো. মিঠু বাবু (৫০৬ভোট), মো. মিজানুর রহমান মিজান (৪৬৪ ভোট), মো. রুহুলআমিন রাহুল (৪৯৫ভোট) মো. মানিক মন্ডল (৪৮৫ ভোট), ওসমান গনী (৫৩০ ভোট) পেয়ে বিজয়ী হয়।
প্রসঙ্গত, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০৩৩ জন, উপস্থিত ভোটার ৯৮৭ জন, অনুপস্থিত ভোটার ৪৬ জন। নষ্ট ভোট সংখ্যা সভাপতি পদে ১৬, সিনিয়র সহ সভাপতি পদে ৬৪, সহ সভাপতি পদে ১২৭, সাধরণ সম্পাদক পদে ১১৩, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৫৩, সহ সাধারণ সম্পাদক পদে ২৪, অর্থ সম্পাদক পদে ১০০, সাংগঠনিক পদে ১৩২, দপ্তর সম্পাদক পদে ১৭০, সমাজ কল্যাণ পদে ৬, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ১৬৮, প্রচার সম্পাদক পদে ১১৯, কার্যনির্বাহী সদস্য পদে ১৫৯টি।
ভোরের আকাশ/এসএইচ