শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বকশীগঞ্জ সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বকশীগঞ্জ সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
বকশীগঞ্জ সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহলদল অভিযানটি পরিচালনা করে।

বিজিবি জানায়, সাতানীপাড়া সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নওগাঁয় নিহত ১

সোমবার (৫ অক্টোবর) জব্দ করা কসমেটিকসের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: