শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে চালকের অবহেলায় মর্মান্তিক দুর্ঘটনা, স্কুলছাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে চালক ইঞ্জিন চালু রেখে অটোরিকশা থেকে নেমে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারানো গাড়ির চাপায় হাফসা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে। সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেলে হাফসা তার বাবার দোকানে বসে ছিল। এ সময় একটি অটোরিকশার চালক ইঞ্জিন চালু রেখেই গাড়ি থেকে নিচে নেমে যান। ঠিক তখন গাড়িতে থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে অটোরিকশার নিয়ন্ত্রণে হাত দিলে সেটি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে।

এতে হাফসা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা চালকের অবহেলার অভিযোগ তুলে বলেন, ইঞ্জিন চালু রেখে গাড়ি ফেলে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দুর্ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফসার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/জেআ

চাঁদপুরসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: