খুলনার কুখ্যাত মাদক সম্রাট বিহারী সাদ্দাম গ্রেফতার

খুলনা মহানগরীর খালিশপুরের কুখ্যাত মাদক সম্রাট ২২টি মামলার আসামি বিহারী সাদ্দাম ওরফে সাদ্দাম হোসেনকে অবশেষে খালিশপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত দশটার দিকে খালিশপুর এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মাদকসহ তার বিরুদ্ধে ২২টি মামলার রেকর্ড পাওয়া গেছে বলে খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার কিশোর জানান।
এই কুখ্যাত মাদক সম্রাট কে গ্রেফতার করায় খালিশপুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন খালিশপুরের সচেতন মহল।
ভোরের আকাশ/সু.পা