শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদবর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

কুষ্টিয়া মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ৩ সদস্য আহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

ঘটনার পর তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।

সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তাঁরা হামলার শিকার হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সরেজমিনে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাঁদের নাম উল্লেখ নেই।

ঘটনায় কারা জড়িত, কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

খুলনায় গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, আমি পুরো ঘটনা জানি না। আমার অফিসাররা সেখানে গেছেন। জেনে পরে জানাব।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: