শিরোনাম
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদবর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত : মীর শাহে আলমইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

খুলনায় গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া জয়েন্ট ইটভাটার সামনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক গ্রাম্য চিকিৎসক। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার পর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে স্থানীয় এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত চিকিৎসকের নাম মো. সাইফুল ইসলাম (৪৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর (রহিমাবাদ) গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

খেলনা পিস্তল দিয়ে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রাপ্ত তথ্যে জানা যায়, সাইফুল ইসলাম গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আড়ংঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জয়েন্ট ইটভাটার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলী আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এবং ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: