শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নিপীড়ন ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট। এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল সরকারের উগ্র জাতীয়তাবাদী নীতির কারণেই পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড বেড়ে যাওয়ার জন্য ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোত্রিচের কঠোর সমালোচনাও করেছেন আইজেনকোট।

রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের রাজধানী রামাল্লার কাছাকাছি কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায় উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার আশপাশের গ্রামগুলোতে ফিলিস্তিনিদের বাড়িঘরের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেওয়া হয়। বিভিন্ন দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ‘প্রতিশোধ’সহ নানা স্লোগান লেখা হয়। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে যে উত্তেজনা বিরাজ করছে, তারই সর্বশেষ ঘটনা হিসেবে দেখা হচ্ছে এসব হামলাকে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর সরকার গঠনের সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলে মনে করছেন ইসরায়েলের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক।

রোববারের হামলার পর এক বিবৃতিতে আইজেনকোট এসব ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দেন। তিনি বলেন, ‘যেসব উগ্রবাদী গোষ্ঠী যানবাহন ও ঘরবাড়িতে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর মন্ত্রিসভার অতি-জাতীয়তাবাদী দুই মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোত্রিচের নীতি এলাকাটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। অথচ কর্তৃপক্ষ এখনো এই সংকট মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’
ইসরায়েলি পুলিশের তদন্ত শুরু
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাগুলো তদন্তে কাজ শুরু হয়েছে। অন্যদিকে দেশটির সামরিক বাহিনীও এসব সহিংসতার নিন্দা জানিয়েছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে গ্রাফিতি লেখার খবর এবং ভিডিও ফুটেজ পাওয়ার পর দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক ও আত-তুওয়ানি এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আইজেনকোটের নিন্দার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা পোস্ট দিয়েছেন ইতামার বেন-গিভর। তিনি দাবি করেছেন, আইজেনকোটের এই নিন্দা মূলত আরব দলগুলোর কাছে নতি স্বীকার করার শামিল।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা ঘোষণা

অন্যদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব দলগুলোর বৃহত্তম জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন বলেছেন, এসব হামলা ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং সরকারের নীতির সরাসরি ফল। ওই নীতির কারণে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তাদের মতে, এসব বসতি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলছে। তবে ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: