শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

কুমিল্লায় নিষিদ্ধ  আওয়ামীলীসহ ৭২ ঘন্টায় ৬১৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ জনসহ আটক ৬১৭কে গ্রেফতার করেছে। ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর রাত পর্যন্ত  জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ২১৬জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মী,  মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই রয়েছে। রোবাবর (১৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,  গত ৭২ ঘন্টায় কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে।  এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ৬১৭জনকে  আটক করা হয়েছে। যার মধ্যে ১১৯ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ২১৬জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর,থাপ্পড়ে ফাটল কানের পর্দা; নাক দিয়ে ঝরল রক্ত

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান - উঠতি বয়সি কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং তারা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে  সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: