শিরোনাম
খাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাতুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রেরখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাতুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জামালপুরে রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ও ধনিয়া গুড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরে রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত বিপুল পরিমাণ মরিচ ও ধনিয়া গুড়া উদ্ধার এবং ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে নান্দিনা বাজারের বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করে ভ্রাম্যমান ল্যাবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিলো।

অভিযান চলাকালে বাজারের তিনটি মরিচ ও ধনিয়া গুড়া কলে বিপুল পরিমাণ ভেজাল সামগ্রীর সন্ধান পায় তারা। অভিযানে কাঠের গুড়া, তুষ, নিম্নমানের রং মিশ্রিত মরিচের গুড়া এবং ধনিয়া গুড়াতে ধনিয়ার পরিবর্তে ধনিয়া গাছের গুড়া ও ভেজাল সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভেজাল সামগ্রী মিশ্রিত ১০ মণ মরিচের গুড়া, ৪ মণ ধনিয়া গুড়া ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। ভেজাল কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩ জন মিল মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে।

দণ্ডপ্রাপ্তরা হলো- রেজাউল করিম (৫৫), গিয়াস উদ্দিন (৬০) ও আব্দুর রাজ্জাক (৫৫)। এ ছাড়াও কর্মচারী কালু মিয়া (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্টেট মো. ইমন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত এসব বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে বিনষ্ট করা হয়।

জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড ও মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

আরও পড়ুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, আমরা মরিচ ভাঙানোর কলে মরিচের গুড়াতে রং মিশ্রণ ও পুরনো পঁচা মরিচ গুড়া করতে দেখেছি। ধনিয়া গুড়াতে ধনিয়ার পরিবর্তে ধনিয়ার গাছ গুড়া করে ও অন্যান্য ভেজাল সামগ্রী ব্যবহার করে ভাঙাচ্ছিলো।

এ ছাড়াও তুষ ও কাঠের গুড়া সংযোজন করছিলো। আমরা ১০ মণ মরিচের গুড়া ও ৪ মণ ধনিয়া গুড়া জব্দ করেছি। পরিবেশের কোন ক্ষতি না করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম
 

জামালপুরঅভিযান

শেয়ার করুন: