শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে পানিবন্দি ৪'শ পরিবারকে চাল সহায়তা এমপির

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের গেটপার ফিসারীপাড়া পানিবন্দি ৪'শ পরিবারকে সাড়ে সাত কেজি করে চাল সহায়তা দিয়েছেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেলে ওই এলাকায় এ চাল সহায়তা দেওয়া হয়। পরিদর্শনকালে এমপি ওই এলাকাসহ পানিবন্দি এলাকাগুলোর পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সাময়িক দুর্ভোগ লাঘবে তিনি পানিবন্দি অসহায় মানুষদের মাঝে এই চাল বিতরণ করেন।

চাল বিতরণে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সহসাংগঠনিক মমিনুর রহমান মমিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মোশারফ ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মামুন এমপি বলেন, এই এলাকার পানিবন্দি মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবে আমরা  ত্রাণ সহযোগিতা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ত্রাণ সহযোগিতার মাধ্যমে পানিবন্দি মানুষজন স্বস্তি পাবে।

আরও পড়ুন

কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক

ভোরের আকাশ/এনউব

জামালপুর

শেয়ার করুন: