শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে ওই গৃহবধূর বাবার বসতঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার দিন গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। নিহত গৃহবধূর স্বজনদের দাবি দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূও স্বামী হাসান মৃধা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মেঝেতে ফেলে আত্মহত্যার প্রচারণা চালায়।

নিহত গৃহবধূ লামিয়া আক্তার পলী মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার বাসিন্দা হাসান মৃধার স্ত্রী। সে দুই বছর বয়সী এক ছেলে সন্তানের জননী।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হাসান মৃধা ও তার শ্বশুর লিটন হাওলাদারকে জিজ্ঞাসাবাদেও জন্য পুলিশ আটক করেছে।

থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার মো. নাসির মৃধার ছেলে হাসান মৃধা প্রেমের সম্পর্কে জড়িয়ে গত তিন বছর আগে একই উপজেলার হারজী গ্রামের লিটন হাওলাদার এর মেয়ে পলী বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামীর পরাকীয়াজনিত চারিত্রিক দোষ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। গত দুইদিন আগে গৃহবধূ পলী বেগমক স্বামী হাসান মৃধা ও তাদেও দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে জামাই হাসান মৃধা তার ঘূমন্ত শশুরকে  হাসান ডেকে তুলে জানায় পলী আত্মহত্যা করেছে। পলীর বাবা লিটন হাওলাদার ছুটে এসে দেখেন মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।  থানা পুলিশকে খবর দিলে দিলে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এসময় পুলিশ গৃহবধূর স্বামী হাসান ও তার শ্বশুরকে আটক করে।

এ ব্যাপারে নিহত গৃহবধূর আপন খালা নুসরাত বেগম অভিযোগ করেন, আমার বোনের মেয়েকে দাম্পত্য কলহের জের ধওে তার লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে তার জামাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই।

হাসানের মা বিউটি বেগম জানান, আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আমরা চাই সঠিক তদন্ত হোক।

এ ঘটনায় মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে বাবার বসতঘর হতে গৃহবূও লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় জ্ঞিাসাবাদেও জন্য গৃহবধূও স্বামী ও তার বাবাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

লাশ উদ্ধারনাজিরপুরআটকমঠবাড়িয়া

শেয়ার করুন: