শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় জাল দলিল নিয়ে ব্যাংক ঋণ নিতে গিয়ে গ্রেফতার ১

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) অফিস

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
আলমডাঙ্গায় জাল দলিল নিয়ে ব্যাংক ঋণ নিতে গিয়ে গ্রেফতার ১
আলমডাঙ্গায় জাল দলিল নিয়ে ব্যাংক ঋণ নিতে গিয়ে গ্রেফতার ১

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাংক ঋণ গ্রহণের জন্য বন্ধকী দলিল ও পাওয়ার দলিল রেজিস্ট্রি করতে গিয়ে কথিত জাল দলিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএনবি পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদুল ইসলাম (৪২), পিতা রেজাউল হক।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক ঋণ গ্রহণের উদ্দেশ্যে রাশেদুল ইসলাম ১৫ পাতার একটি সার্টিফাইড দলিল সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করেন। দলিলটি পরীক্ষা করে সাব-রেজিস্ট্রার এস এম হাবিবুল্লাহ দেখতে পান, এতে ব্যবহৃত সিলমোহরগুলো জাল এবং সিলমোহরে থাকা স্বাক্ষরটিও তার নয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেন। এ সময় তার কাছ থেকে ১৫ পাতার কথিত জাল দলিল, ৩টি জাতীয় পরিচয়পত্র ও একটি ডিজিটাল সিল উদ্ধার করে জব্দ করা হয়।

আরও পড়ুন

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-১৭, জিআর-২৮৭, তারিখ ১৮ নভেম্বর ২০২৬, পেনাল কোডের ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: