শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নকে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতিটির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে আয়োজিত সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমিতির চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার হাতে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন

ফেনী রাজাঝির দিঘির পাড় দখল করে চলছে অবৈধ বাণিজ্য

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পদ্মিনী কস্তার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান এবং পুরস্কারপ্রাপ্ত সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তাসহ সমবায় অঙ্গনের নেতারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: