শিরোনাম
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেপাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিক্ষোভ

চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে চাকরি দেওয়ার প্রলোভনে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গড়জরিপা আজিজিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে। 

এ ঘটনায় টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়নের মিলনবাজার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, প্রায় চার মাস আগে মাদ্রাসাটির অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামানের ছেলে নাছিদুল ইসলাম রনির কাছ থেকে ১০ লাখ টাকা নেন মাদ্রাসার সুপার আব্দুল কাদের। 

তবে দীর্ঘদিন পার হলেও চাকরির ব্যবস্থা না করে তিনি টালবাহানা শুরু করেন। একপর্যায়ে টাকা ফেরত চাইলে তা দিতেও অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, এ বিষয়ে স্থানীয় লোকজন সুপারকে ডেকে চাকরি ও টাকা নেওয়ার বিষয়ে জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সুপার মারধরের অভিযোগ তুললে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

ভুক্তভোগী রনির বাবা মো. আক্তারুজ্জামান বলেন, ছেলের চাকরির জন্য মাদ্রাসার সুপার আব্দুল কাদেরকে ১০ লাখ টাকা দিয়েছিলাম। দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় তাঁকে ডেকে টাকা ও চাকরির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। 

এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাঁকে সম্মানের সঙ্গে বিদায় করি। কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পরামর্শে তাঁদের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করা হয়েছে। 

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করে আক্তারুজ্জামান দাবি করেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদের। তিনি বলেন, মূলত মাদ্রাসার এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে তাঁরা আমাকে মারধর করেছেন। এখানে চাকরি দেওয়া বা টাকা নেওয়ার কোনো বিষয় নেই।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: