হোসেনপুরে ইঞ্জিনিয়ার ফয়সাল সালামকে তাঁতীদলের সংবর্ধনা

ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হোসেনপুরে আগমন উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন ও ফুলেল সংবর্ধনার আয়োজন করেছে হোসেনপুর উপজেলা তাঁতীদল।
বুধবার বেলা ১২ টায় হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক ফয়সালের নেতৃত্বে তাঁতীদলের নেতাকর্মীরা বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে পাগলা থানার পাঁচভাগ এলাকায় তাঁকে অভ্যর্থনা জানান।
পরে মোটরসাইকেল শোডাউনসহ তাঁকে হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামে অবস্থিত পৈতৃক বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
এ সময় ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মমতাময়ী মা, অবিভক্ত ঢাকার সাবেক কমিশনার অধ্যাপিকা ফাতেমা সালাম এবং ঢাকা দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।
নিজ জন্মভূমিতে ফয়সাল সালাম সাগরের আগমনকে কেন্দ্র করে তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোটরসাইকেল শোডাউন ও ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।
ভোরের আকাশ/সু.পা