শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিল

সভাপতি বাবু, সম্পাদক মকছুদার ও সাংগঠনিক সম্পাদক পিটন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোট গণনা শেষে রাত ৮টার দিকে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে ফলাফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে নূরে আলম সিদ্দিক পিটন নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক (২) পদে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ রাহাত।

এর আগে দুপুর সোয়া ১টা থেকে শুরু হওয়া কাউন্সিল অধিবেশন চলে বিকেল ৫টা পর্যন্ত। উপজেলার ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটারের মধ্যে প্রায় ৮৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।

প্রাপ্ত ফলাফল শীর্টে দেখা যায়, সভাপতি পদে মোশাররফ হোসেন বাবু (ঘোড়া প্রতীক) ৪৭১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল আরজু (ছাতা প্রতীক) পেয়েছেন ৩২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান লিটন (হরিণ প্রতীক) ২১০ ভোট পেয়েছেন। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক (১) পদে নূরে আলম সিদ্দিক পিটন (দেওয়াল ঘড়ি প্রতীক) ৩৬৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক (২) পদে হারুন অর রশিদ রাহাত (মই প্রতীক) পেয়েছেন ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. শাহ নেওয়াজ খান (হ্যারিকেন প্রতীক) পেয়েছেন ২৩৩ ভোট।

দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয় সকাল ১১টায় পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে। উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। 

এসময় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।

দীর্ঘদিন পর আয়োজিত এ কাউন্সিল ঘিরে সকাল থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন। তৃণমূল নেতাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের পর একাধিকবার আহ্বায়ক কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। প্রায় ৯ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক স্থবিরতা কাটবে। নির্বাচিত সভাপতি ও সম্পাদক দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করবেন।

ভোরের আকাশ/জাআ

গাইবান্ধানির্বাচনগাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিল

শেয়ার করুন: