শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাঈদী তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন: নাজিব মোমেন ‎

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠা করা।আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন।
‎
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। 
‎
‎তিনি আরো বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন।তাঁর অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে এবং মানুষ তাঁর রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছেন।জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। 
‎
ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, তাঁর রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থগুলো যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাবে।তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামের দায়ী ও মুফাসসিরগণ তৈরি হয়ে তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন, ইনশাআল্লাহ।আমরা তাঁর অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। 
‎
‎অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

এতে আরও বক্তব্য দেন, জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল আঃ কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, লক্ষ্মীপুর জেলার সাবেক নায়েবে আমীর ডাঃ ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, পিরোজপুর জেলা সেক্রেটারী জহিরুল হক, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ ইমরান খান প্রমুখ। 

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরনাজিরপুরআল্লামা সাঈদী

শেয়ার করুন: