শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার জানায়, উপজেলার হাজরাবাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে বাধন গাইন (১৪) শনিবার রাতে জন্মাষ্টমী পূজার আনন্দে অংশ নেয়। রবিবার সকাল ১০টার দিকে সে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে গোসল করতে নামে। এসময় তার সঙ্গে থাকা ছোট ভাইপোকে বলে, “আমি ঘেরের মাঝ থেকে ডুব দিয়ে মাটি তুলে আনবো দেখবি।” কিন্তু পানিতে ডোবার পর আর উঠে আসেনি।

তার সঙ্গে থাকা ভাইপো চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে এবং খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন। নিহত বাধন স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

অন্যদিকে, একই উপজেলার বালিয়াভাঙা গ্রামে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে সুশীল দে (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। তিনি মৃত লক্ষ্মী কান্ত’র ছেলে।

ভোরের আকাশ/জাআ

গোপালগঞ্জশিক্ষার্থীর মৃত্যুপানিতে ডুবে মৃত্যুকোটালীপাড়া

শেয়ার করুন: