শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও ওসি

আব্দুল হাফিজ, ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ীতে এবছর ৬১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, আনসার, র‍্যাব, সেনাসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক আলী ও ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুল ইসলাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমী গভীর রাতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। রাত সাড়ে ৯টায় থেকে রাত ১টা পর্যন্ত পৌর এলাকার চাঁদপাড়া কালী মন্দির, শীতলা মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির পূজা মন্ডপ, শিব মন্দির, পালপাড়া মন্দির, রায়পাড়া তরুণ সংঘ দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপ‌জলো শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, ফুলবাড়ী উপ‌জেলায় আমরা দায়িত্ব পালন করছি। ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা। অতীতেও এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, এবারও ঘটবে না। সকলের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছি।

ভোরের আকাশ/জাআ

পূজামণ্ডপফুলবাড়ীউপজেলা প্রশাসন

শেয়ার করুন: