শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মর্টার শেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের 'দৈনিক ভোরের আকাশ' এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া এলাকার এনামুল হকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় মরিচা ধরা মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, উদ্ধার হওয়া মর্টার শেলটির ওজন প্রায় ৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১ ফুটের মতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার শেল।মর্টার শেলটি বর্তমানে থানায় পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন- কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে এটি ধ্বংসের ব্যবস্থা করা হবে।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়ামর্টার শেলউদ্ধার

শেয়ার করুন: