শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর বাছাই পর্ব অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রশাসক, জেলা পরিষদ, পিরোজপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সিরাজুল ইসলাম সরপতি, সভাপতি, ম্যানেজিং কমিটি, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়। সার্বিক বাস্তবায়নে ছিলেন জনাব শঙ্কর কুমার রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদর।

আরও পড়ুন

বাসাইলে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, শিশু-কিশোরদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

ফুটবল খেলাপিরোজপুর

শেয়ার করুন: