শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের রাউজান উপজেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- জহির আহাম্মদ (৫২), মো. সাকিবুল ইসলাম (২২), মো. রানা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে জহির আহাম্মদের মুদি দোকানে অভিযান চালিয়ে দোকানদার জহির আহাম্মদকে আটক করা হয়। পরে তার তথ্যে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এরপর পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আসামি মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, রাউজানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে পটিয়া থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বরে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামি গ্রেপ্তার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশিয় অস্ত্র ৮টি, গুলি ৭৫ রাউন্ড ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

চট্টগ্রামগ্রেফতার

শেয়ার করুন: