“ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতার দুই হাত ভাঙলো প্রতিপক্ষের হামলায়”

পিরোজপুরের ইন্দুরকানী গ্রামে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভর (২৮) দুই হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভরের বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা সিমান্তের মধ্যে বাঁচাতে গেলে প্রতিবেশী মিলন শিয়ালী এবং তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় শুভরের ডাক-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত হলে সাগর ও শাকিল লোহার রড দিয়ে তার দুই হাত পিঠিয়ে ভেঙে দেন। পরে শুভর ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ জানিয়েছেন, “আমার বাবা শুধু জমির আগাছা বাঁচানোর চেষ্টা করছিলেন। এ সময় কিছু না বলে মিলন শিয়ালী ও তার ছেলে দেশীয় অস্ত্র এবং লোহার রড দিয়ে হামলা চালায়। আমি এগিয়ে গেলে তারা আমাকে লক্ষ্য করে লোহার রড দিয়ে দুই হাত ভেঙে দেয়।”
অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ//হ.র