শিরোনাম
স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটরস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্য দিয়ে গাজীপুরে পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের আপন ভুবন রিসোর্টের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মো. রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও এম নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার এবং সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পূবাইল থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. পনির খন্দকার।

ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মো. আবুল হোসেন চৌধুরী, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়ান, সাংবাদিক মো. কলিম উল্লাহ ইকবাল, গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান, শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন সরকার, সাধারণ সম্পাদক শাহীনুল আলম ভূঁইয়া ও সিনিয়র সহসভাপতি ওবায়েদুল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান এবং ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মোল্লাসহ অনেকে।

আরও পড়ুন

বরিশালে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে’র পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়োজীদ হোসেন, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক মো. জাহিদ হাসান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল আলম আইয়ুব, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল মতিন খান, সাংবাদিক শাহ নেওয়াজ ও মো. মোক্তাদির হোসেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। তাঁদের লেখনী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি সমাজের সমস্যা সমাধানেও সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: