শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে  শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

জামালপুরের সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত শিশু রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী।

আরও পড়ুন

মানিকগঞ্জে ওজন স্কেলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে কয়েকজন শিশু একত্রে বাড়ীর পাশে যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায়। এসময় সবার অগোচরে রাফি নদীর পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা পরিবারে খবর দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী জানান, জন্মের পর থেকেই শিশুটি নানার বাড়ীতে থাকতো। বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


 

মোবারক আলী

শেয়ার করুন: