শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে এ অভিযান পরিচালিত হয়। আটক পাচারকারীর নাম হোসেন আহমদ। তিনি উত্তর লম্বরি এলাকার নুর আহম্মদের ছেলে। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযান নিয়ে গভীর সমুদ্রে পালিয়ে যায়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে গভীর সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে -এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের যৌথ টহল দল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি এলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর করতে থাকে। এসময় বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেলে এক লাখ ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দু’জনের পরিচয় শনাক্তে অভিযান চলছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ
 

টেকনাফমাদক কারবারিআটক

শেয়ার করুন: