শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ এমপি নুরুল আমিন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী গণমাধ্যমকে বলেন, "সকালে ব্যবসার কাজে কুমিল্লা গিয়েছিলেন এমপি সাহেব। ফেরার সময় মোহাম্মদ আলী এলাকায় একটি মোটর সাইকেল সামনে এসে পড়লে সেটাকে রক্ষা করতে গিয়ে উনার প্রাইভেট কারটি ডিভাইডারে ধাক্কা খায়।

"তাতে এমপি সাহেব মুখ, মাথা ও কোমরে আঘাত পান।"

বিএনপি নেতা মিয়াজী বলেন, "বারইয়ারহাটে প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ইম্পেরিয়াল হাসপাতালে আনা হয়েছে। এখানে টেস্ট করার পর বলতে পারব উনার পরিস্থিতি কেমন।"

ইম্পেরিয়াল হাসাপাতালের ডিউটি অফিসার মোহাম্মদ রাহাত গণমাধ্যমকে বলেন, "উনাকে ডাক্তাররা দেখছেন। টেস্ট রিপোর্ট পাওয়া গেলে ডাক্তাররা জানাবেন উনার পরিস্থিতি কেমন।"

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আমিন।

ভোরের আকাশ/এনএস

এমপিচট্টগ্রামসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: