শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ১কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দুরকানীতে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার মাছুম শেখ
ইন্দুরকানীতে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার মাছুম শেখ

পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯শত গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ মাছুম শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ গ্রামের মাছুম শেখ এর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। সে মধ্য কলারণ গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই রবিন রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চন্ডিপুর ইউনিয়নের জমাদ্দার হাট বাজার রোডস্থ ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাছুম শেখের কাছ থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, চন্ডিপুরের মধ্য কলারন এলাকা থেকে প্রায় ১কেজি গাঁজাসহ মাছুম শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

ভোরের আকাশ/মো.আ.

মাদকদ্রব্য উদ্ধারপিরোজপুরপুলিশ

শেয়ার করুন: