ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ডলার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নবীনগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় রাশেদুল হাসান ডলারকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নবীনগর থানার ওসি মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এ বি এম রাশেদুল হাসান ডলারকে গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
ভোরের আকাশ/সু.পা