শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৌলভীবাজারে ছেলে নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশের অফিসার দিদারুল ইসলামের (৩৬) বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার সন্তান। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে জন্মস্থান মৌলভীবাজারে কুলাউড়ায় ও‌ আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কসে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে ট্রাফিক বিভাগ থেকে নিয়মিত ইউনিটে বদলি করা হয়।

ঘটনার দিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী দায়িত্ব পরায়ণ ডেভন তামুরা নামের এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এনওয়াইপিডি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন।

এদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্য খন্দকার আব্দুল্লাহ জানান, আমরা নিহত কর্মকর্তার পরিবারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

ভোরের আকাশ/এসএইচ

গুলিমৌলভীবাজারনিহতপুলিশযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: