গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন : গ্রেফতার-১

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৪ নভেম্বর) শাহীন মিয়া (১৭) কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে। তিনি রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জিন্নাতের পুত্র।
হত্যাকাণ্ডের ঘটনায় দেলোয়ার হোসেন দিলু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী বলুহা গ্রামের মাজেদা আক্তার জানায়, শাহীন প্রতিবেশী নয়ন মিয়ার উঠানে বসা ছিলো। এরপরেই দিলু প্রথম রড দিয়ে বেদড় মারধর করে এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে উপর্যুপুরি আঘাত করে। এক সময় লাঠি নিয়ে এগিয়ে গিয়ে ওই যুবককে নারীর শরীরের ওড়না দিয়ে তাকে বেঁধে আটকে রাখে। এরপরে আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে বেদড় মারধর করে। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ দেলোয়ার হোসেন দিলু (৩০) আটক করে।
হত্যাকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় জড়িত যুবক দেলোয়ার হোসেন দিলুকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ এনউব