শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সিফাত রায়হান (১০)। সে ফুলবাড়ী পৌর এলাকার নর্থপয়েন্ট কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং উত্তর সুজাপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. শহিদুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা রিক্তা বেগমের সঙ্গে স্কুলে যাচ্ছিল সিফাত রায়হান। তারা ফুলবাড়ী পৌর এলাকার বটতলী এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে বগুড়াগামী শাহী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে সিফাত বাসের নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা সিফাত ও তার মা রিক্তা বেগমকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিফাত রায়হানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত শিশুর মা রিক্তা বেগম এবং তার সঙ্গে থাকা দুই বছর বয়সী শিশু সিজানকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশের সহায়তায় দুর্ঘটনায় জড়িত শাহী পরিবহনের বাসটি আটক করা হয়। তবে বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে বাস চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন

কালীগঞ্জে স্কুলে চুরি, ল্যাপটপ-প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উধাও

পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ আরও জানায়, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় সিফাত রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/সু.পা

শিশুশিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন: