শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিনামূল্যে চক্ষুসেবা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাইবান্ধায় এক দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। 

এরপর শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের তত্বাবধানে বাছাইকৃত চক্ষু রোগীদের অপারেশনের জন্য রংপুরে মরিয়ম চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এর আগে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে দায়িত্বরত শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের কর্মকর্তা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে চক্ষু চিকিৎসা সুবিধার আওতায় আনা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্প পরিদর্শন করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

ভোরের আকাশ/জাআ

বিনামূল্যেগাইবান্ধাচক্ষুসেবা

শেয়ার করুন: