শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাঁজাসহ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেযৌথ বাহিনীর।  এসময় ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৮ জুন) ভোর রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথদল অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীসহ গ্রেপ্তার মাদক কারবারিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে গাইবান্ধা অস্থায়ী সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আজ শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

যৌথ বাহিনীঅভিযানগাইবান্ধা

শেয়ার করুন: