নীলফামারীতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সাইকেল উপহার

‘শিক্ষার আলো যেন কোনো শিক্ষার্থীর জীবন থেকে নিভে না যায়’—এই মানবিক অঙ্গীকার থেকে নীলফামারীতে এক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়া ও যাতায়াতের সুবিধার্থে সাইকেল প্রদান করেছে জেলা প্রশাসন।
নীলফামারী সদর উপজেলার বাহালীপাড়ার শিক্ষার্থী ফেরদৌস ইসলাম পারিবারিক প্রতিকূলতা ও আর্থিক অসচ্ছলতার মধ্যেও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে তাকে একটি সাইকেল প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ফেরদৌস ইসলামের হাতে সাইকেলটি তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, পারিবারিক ও আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে। একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সময়োপযোগী সহায়তা তার শিক্ষাজীবনে নতুন প্রেরণা জোগাতে পারে। জেলা প্রশাসনের এমন উদ্যোগ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভোরের আকাশ/সু.পা