শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনায় অস্ত্র ও গুলিসহ শনিবার (২২ আগস্ট) মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মনি ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোডে অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেল চালক মনির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা

ওসি আরও জানান, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাড়িতে প্রবেশ করে এক যুবককে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে বিদ্ধ হয়।

তিনি বলেন, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মনিরুল ইসলাম মনির সম্পৃক্ততার বিষয়টি পুলিশের নজরে আসে। তার কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটিও ঘটনার দিন ঘটনাস্থলে ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছিল। এ ঘটনায় মনির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ভোরের আকাশ/সু.পা

অস্ত্রসহ সন্ত্রাসী

শেয়ার করুন: