জি এম কাদেরের বাসায় হামলার বিচার দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার বিচার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি ফলগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর।
ভোরের আকাশ/ইউএম