শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ঔষধ বিতরন

শিবচর (মাদারীপুর ) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ঔষধ বিতরন
শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ঔষধ বিতরন

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

রোববার(৮ নভেম্বর) সকাল থেকে তুপুর পর্যন্ত স্কুল ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বাংলা ইউথ ক্লাব এর উদ্যোগে বিনামূল্যে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের ডেন্টাল ও মেডিসিন এর চিকিৎসা প্রদান করা হয়।

জানা গেছে, রোববার সকালে উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল ও মেডিসিন চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বাংলা ইউথ ক্লাব।এসময় ৫ জন চিকিৎসক প্রায় ২০০ রোগীকে বিভিন্ন চিকিৎসা দেন।এসময় বিনামূল্যে বিভিন্ন ঔষধ প্রধান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বদরুল আলম চৌধুরী।

সাউথ বেঙ্গলনইউথ ক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা বলেন,' ২০২০ সালে সাউথ বেঙ্গল ইউথ ক্লাব টি প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। আজ প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসহ বিনামূল্য ঔষধ বিতরন করা হয়েছে। আগামীতেও আমাদের সংগঠন সামাজিক ও মানবিক কাজ অব্যহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,'সংগঠনটি কিন্ডার গার্টেন এর শিশু শিক্ষার্থীদের জন্য ডেন্টাল চিকিৎসার আয়োজন করেছে। আমি তাদের সাধুবাদ জানাই। একই সাথে তৃণমূল পর্যায়ে এ ধরণের কার্যক্রম ছড়িয়ে দিতে আহব্বান জানাচ্ছি।'

এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: