শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সৈয়দপুরে ইকু পেপার মিলের কাটার মেশিনে ঢুকে শ্রমিকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

​নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর রাবেয়া মোড়ে অবস্থিত ‘ইকু পেপার মিল লিমিটেডে’ কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আজিজার রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) নিহতের পরিবার সুত্রে জানা যায় আনুমানিক ভোরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আজিজার রহমান দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদীঘী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তমিজ মেম্বার পাড়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে। তিনি ‘ ওই এলাকার বাসিন্দা ছিলেন। নিহত আজিজারের পরিবারে ২৭ ও ২৫ বছর বয়সী দুই ছেলে এবং ২১ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী -০৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলমের মালিকানাধীন ওই ইকু পেপার মিলে রাতে নাইট ডিউটিতে ছিলেন আজিজার রহমান। দায়িত্ব পালনকালে তিনি কাটার সেকশনের কাটার মেশিনের ভেতরে ঢুকে কাটা পড়ে গুরুতর আহত হন।

​ভোরের দিকে কারখানার কর্মচারীরা তাকে উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে কোম্পানির লোকজন তার মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামার গোয়ালদিঘী ইউনিয়নের ৩ নং ওয়াডের তমিজ মেম্বারপাড়ায় পৌঁছে দেয়।

​নিহতের স্বজনদের দাবি, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে কি না কিংবা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনার পর মালিক পক্ষের কেউ তাদের বাড়িতে যাননি বলেও অভিযোগ করেছেন স্বজনরা; শুধু কারখানার একজন কর্মচারী এসে বিষয়টি জানিয়ে গেছেন বলে তারা জানান।

আরও পড়ুন

শ্রীপুরে ওসির সাথে মৃত আসামীর স্ত্রীর কল রেকর্ড ফাঁস

​এ বিষয়ে জানতে মিলের মালিক সাবেক এমপি সিদ্দিকুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

​অন্যদিকে, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শুনেছি, তবে ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থার জন্য এখনো কেউ অভিযোগ করেনি।”

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: