শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

শ্রীপুরে ওসির সাথে মৃত আসামীর স্ত্রীর কল রেকর্ড ফাঁস

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মৃত্যুর দুই বছর পর এক পৌর কাউন্সিলর ও ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। গত ২৪ নভেম্বর শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় অভিযুক্ত  মৃত ব্যক্তিরা হলেন শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো. আলী আজগর। অপরজন হলেন উপজেলা গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার বাঁশবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মো. ইদ্রিস আলী। 

শুক্রবার মৃত ইদ্রিছ আলীর স্ত্রীর সাথে শ্রীপুর থানার ওসির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কল রেকর্ডটি দ্রুত ভাইরাল হয়।

কল রেকর্ডে ইদ্রিছ আলীর স্ত্রী দাবী করেন দুই বছর পূর্বে তার স্বামী মারা গেছেন। কোন মিছিলে ওসির সাথে তার দেখা হয়েছে?

তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মামলার (৯১ নম্বর) আসামি ও উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মো. ইদ্রিস আলী। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। ইদ্রিস আলী ২০২৪ সালে ৫ আগস্টের পর দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন।পরে তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি মামলার ১০৪ নাম্বার আসামি।

মামলার  সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই)মো. মোশারফ হোসেন বাদী হয়ে  সন্ত্রাস বিরোধী আইনে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল সহ ১১১ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলার ৯১ নম্বর আসামী শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর আলী আজগড় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন। তার মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা হুমায়ুন কবির। ১০৪ নম্বর আসামী গাজীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইদ্রিছ আলী। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু বরণ করেন। এ বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী।এদিকে মামলার পর মৃত ব্যাক্তিদের আসামি হতে দেখে হতবাক দুই পরিবারের সদস্যরা। এঘটনা জানতে শ্রীপুর থানার ওসিকে ফোন দেন মৃত ইদ্রিস আলির স্ত্রী।

শ্রীপুর থানার ওসির সাথে ইদ্রিস আলীর স্ত্রীর কলরেকর্ড শুক্রবার ফাঁস হয়েছে। ওই রেকর্ডে শুনা যায়, ইদ্রিসের স্ত্রী ওসিকে প্রশ্ন করছেন,১নং ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী দুই বছর আগে মারা গেছেন। আপনার সাথে কোথায় তার দেখা হয়েছিলো? কোন মিছিলে দেখা হয়েছে ওনার নামে এখনো মামলা হয়? নাম্বার কোথায় পেলেন প্রশ্ন করে ওসি বলেন, আমার সরকারী নম্বরে ফোন করেন। ওসি বলেন গোপন তথ্যের ভিত্তিতে মামলা করা হয়েছে। মৃত্যুর সনদ নিয়ে আসেন তাকে বাদ দেয়া হবে। পাল্টা উত্তরে ইদ্রিস আলীর স্ত্রী বলেন, মৃত্যুর সনদ নিয়া যাইতে পারমুনা। কবর থেকে লাশ উঠাইয়া নিয়া ফাঁসি দেন, যাইচ্ছা করুন।

আরও পড়ুন

সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল

মামলার বাদী শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, এবিষয়ে কিছু বলতে পারবোনা। উদ্ধতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মাজাহারুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মামলা করা হয়েছে। মৃত ওই দু’ব্যক্তি সহ যদি কোন নিরপরাধ ব্যক্তি আসামী হয়ে থাকে তাহলে তদন্ত করে ফৌজদারী কার্যবিধি সংশোধন আইন ২০২৬ এর ১৭৩(ক) ধারা মোতাবেক তাদের মামলর শুরুতেই বাদ দেয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: