শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ

নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের পক্ষ থেকে এমপি দীপুকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যরা।

রোববার (২৬ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূইয়ার নেতৃত্বে পরিষদের সদস্যরা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন বাচ্চু, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

জামালপুরে জলাবদ্ধতায় মারা যাচ্ছে ৬০ বছরের পুরনো লিচু গাছগুলো

অনুষ্ঠানে বক্তারা রূপগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু বলেন, “রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সবাইকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। আমি সব সময় রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকব। জনগণের সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”।”

ভোরের আকাশ/রই 

মাহফুজুর রহমান হুমায়ুন

শেয়ার করুন: