শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাইকচালক স্বামী নিহত এবং আরোহী স্ত্রী মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার  (৮  নভেম্বর) রাত ৯টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন আলি।

নিহত হাসান আলি (২১) যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাগুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। তার আহত স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর সদর হাসপাতালের চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে ওসি মহসিন বলেন, হাসান তার স্ত্রীকে নিয়ে যশোর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই মারাত্নক আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, হাসানের মৃত্যদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। তার পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

যশোরনিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: