শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহের কালিবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি কালিবাড়ি সংলগ্ন নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে মাসব্যাপী ঐতিহ্যবাহী কালিবাড়ি মেলা।

এশিয়ার বৃহত্তম কালিবাড়ি হিসেবে পরিচিত এ ধর্মীয় পীঠস্থানে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূজার লগ্ন শুরু হয়েছে। চলবে সোমবার (৯নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত।

মাসব্যাপী মেলায় শিশুদের খেলনা, পুতুল, বেলুন ও খেলনা ড্রোনের পাশাপাশি পাহাড়ি অঞ্চল থেকে আসা খাট, আলমারি, সোফা সেট, ডাইনিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এ ছাড়া কাঠ, বাঁশ ও বেতের সামগ্রী, মাছ ধরার সরঞ্জাম, গৃহস্থালি পণ্য, কৃষি উপকরণ, কাঁসা, স্টিল ও কাচের তৈজসপত্র এবং হরেক রকম খাবারের দোকান বসেছে।

পূজায় অংশ নিতে আসা নোয়াখালীর অমল দাস বলেন, শক্তিরূপিণী মঙ্গলময়ী দেবী কালীর পূজা দিতে তিনি প্রতিবছর সপরিবারে এখানে আসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা লিটন চক্রবর্তী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা হারাধন সূত্রধর জানান, এটি সিদ্ধ পীঠস্থান, যা বাংলাদেশে অদ্বিতীয়।

আরও পড়ুন

মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

কালিবাড়ির বাসিন্দা ও শাহরাস্তি প্রেসক্লাবের সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন বলেন, প্রায় সাত শ বছর আগে ঠাকুর সর্বানন্দ শবদেহের ওপর বসে কালীমাতার সাধনা করেন এবং পৌষ সংক্রান্তির তিথিতে মাতাকে দশ রূপে দর্শন লাভ করেন। এ কারণে স্থানটি দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান হিসেবে পরিচিত। এখানে মা কালীর কোনো মূর্তি নেই; ভক্তরা জিন বৃক্ষের বেদিতে পূজা দেন।

শ্রী শ্রী মেহের কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার বলেন, তিন শত বছরেরও বেশি সময় ধরে এখানে এ উৎসব পালিত হয়ে আসছে। মাসব্যাপী এ মেলা ধর্মীয় আচারের পাশাপাশি প্রাচীন লোকজ ঐতিহ্য বহন করছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: