বেড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবনার বেড়া উপজেলায় আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধজ, ননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা জোরদারের প্রত্যয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নুসরাত কবির, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বেড়া উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। একইসঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
ভোরের আকাশ/সু.পা