শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

প্রাণিস্পদ সপ্তাহ

শিল্পায়নের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদেও এগোবে গাজীপুর: গাসিক প্রশাসক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুর শুধু শিল্পনগরী হিসেবেই নয়, আগামীতে খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক মো. শওকত হোসেন সরকার। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়ে গাসিক প্রশাসক বলেন, গাজীপুর মহানগর এখন শিল্পনগরীতে পরিণত হয়েছে। তাই শুধু ধান চাষ করেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে- এমন কোনো কথা নেই। জেলা ও মহানগরের ভেতরেই মৎস্য চাষ এবং আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের প্রাণিসম্পদ লালন-পালন করা সম্ভব। এমনকি বাসাবাড়ির বেলকনিতে খাঁচায় মুরগি পালন কিংবা উন্নত জাতের পশু পালনের মাধ্যমেও মানুষ স্বাবলম্বী হতে পারে।

তিনি বলেন, ‘আমরা শুধু মানব সম্পদের কথা বলি, কিন্তু প্রাণিসম্পদও আমাদের বড় সম্পদ। নিজ নিজ অবস্থান থেকে পরিবার ও চারপাশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে রাষ্ট্রের ওপর চাপ কমে যায়। এটি মূলত মানসিকতা ও ইচ্ছার ব্যাপার।’

নব্বইয়ের দশকে গাজীপুরে প্রাণিসম্পদ খাতে ঘটে যাওয়া বিপ্লবের কথা স্মরণ করে তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর আমলে নব্বইয়ের দশকে সারা দেশ, বিশেষ করে গাজীপুরে পোল্ট্রি ফিড, গবাদিপশু ও মৎস্য চাষে বড় বিপ্লব ঘটেছিল। সে সময়ের ছোট ছোট ফিড উদ্যোক্তারা আজ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের মালিক হয়েছেন। উদাহরণ হিসেবে তিনি কাশিমপুরের মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কথা উল্লেখ করে বলেন, নব্বইয়ের দশকে পোল্ট্রি ফিড ব্যবসা দিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ দেশের বড় আমদানি-রপ্তানিকারক এবং গাজীপুর জেলার সর্বোচ্চ করদাতা।

অনুষ্ঠানে অংশ নেওয়া ক্ষুদ্র খামারিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শওকত হোসেন সরকার বলেন, খামারিরাই প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং রাষ্ট্রের সকলের সেবায় কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

পীরগাছায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

গাজীপুর জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) এম. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন এবং গাজীপুর জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের সঙ্গে কথা বলে তাদের উৎপাদিত উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিজ পণ্যের খোঁজখবর নেন। এ সময় তারা খামারিদের উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক পদ্ধতিতে খামার সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: