শিরোনাম
বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরবৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে বিএইচসিডিএ'র মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের কুড়িগ্রাম আগমন উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) জেলা শহরের দি প্রান্ত এসএসসি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোহেল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল রাজা।

সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. সাইদুল হাসান দুলাল। সার্বিক তত্ত্বাবধান ও উপস্থাপনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জি. এম. আরিফুর রহমান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত সেবা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস বলেন, দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও জনবান্ধব ও সুশৃঙ্খল করতে কেন্দ্রীয় কমিটি কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। 

আরও পড়ুন

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন মায়াদ্বীপ নুনেরটেক যুগ যুগ ধরে সীমাহীন ভোগান্তি

অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

ভোরের আকাশ/র ই



 

মো. সাইদুল হাসান দুলাল

শেয়ার করুন: