ধামরাইয়ে সমবায় দিবস পালন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে হবে।
তিনি সমবায়ের মূল আদর্শ ও নীতিমালা সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে অনুসরণের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
ভোরের আকাশ/সু.পা