জীবননগরে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মনোহরপুর বাজারে মনোহরপুর-খয়েরহুদা সড়কের পাশে সঞ্জয় পালের মুদি দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেছেন।
ভোরের আকাশ/সু.পা