শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে বাস-অটো রিকশার সংঘর্ষ, নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পলাশবাড়ীতে বাস-অটো রিকশার সংঘর্ষ, নিহত ৩
পলাশবাড়ীতে বাস-অটো রিকশার সংঘর্ষ, নিহত ৩

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার দোকান ঘর নামক এলাকায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (৬ জুন) বিকেল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটোরিকশাচালক গনি মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা রিতু পরিবহণের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে দোকান ঘর এলাকার তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে বিপরীত দিক থেকে পলাশবাড়ীগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৩ জন নিহত হয়। আহত হয় আরও দুইজন। তাদের উদ্ধার করে পাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে। চালকসহ নিহত ও আহতরা আটোরিকশার যাত্রী ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধাআহতনিহতসংঘর্ষ

শেয়ার করুন: