শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে চারজনকে অপহরণ মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগিখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রাসেল ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে র‌্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ জুন অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে তাদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। পরে গত ৩০ জুন পরিচালিত বিশেষ অভিযানে অপহৃত চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন

শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

মেজর মারুফ আরও জানান, উদ্ধার অভিযানের পর দায়ের হওয়া মামলার তদন্তে অপহরণে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের দাবি, অপহরণকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: